Home আলোচিত ‘ওই মহিলা শহীদুল ইসলাম ভাইয়ের স্ত্রী, বুঝছ?’

‘ওই মহিলা শহীদুল ইসলাম ভাইয়ের স্ত্রী, বুঝছ?’

0
96

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্ত হয়েছেন। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে অবরুদ্ধ ছিলেন তিনি।

 

এদিকে, মামুনুল হক মুক্ত হওয়ার পরপরই তার কণ্ঠের মতো শুনতে একটি অডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিও ক্লিপে শোনা যাচ্ছে, মামুনুল হকের মতো কণ্ঠে অপরপ্রান্তের এক নারীকে উদ্দেশ্য করে বলা বলছে, ‘ওই মহিলা আমার স্ত্রী নয়। সে শহীদুল ইসলাম ভাইয়ের স্ত্রী।’

 

অডিওটি সামাজিকমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। বিডি পলিটিক্স নামে একটি ইউটিউব চ্যানেলেও অডিওটি আপলোড করা হয়েছে। যারা অডিওটি ছড়িয়েছে তারা এটি মামুনুল হক ও তার স্ত্রীর বলে দাবি করেছে। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

 

অডিও ক্লিপে মামুনুল হকের মতো কণ্ঠে অপরপ্রান্তের নারীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ‘পুরা বিষয়টি আমি তোমাকে সামনে এসে বলবো। আমার সাথের ওই মহিলা আমাদের শহিদুল ভাইয়ের স্ত্রী, বুঝছ?। অবস্থা খারাপ হয়ে যাওয়ায় আমি এমনটা বলেছি।’

 

উত্তরে অপরপ্রান্তের নারী বলেন, ‘আচ্ছা বাসায় আসেন। বাসায় আসলে এটা নিয়ে কথা বলবো।’

 

জবাবে পুরুষ কণ্ঠে বলা হয়, ‘তুমি অন্য কিছু মনে করো না। তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তুমিও বলবা, হ্যা আমি এসব সব জানি।’

 

জানা গেছে, স্ত্রীকে নিয়ে মামুনুল হক থাকেন মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এর এক নম্বর সড়কে একটি বাসায়। তার চারটি ছেলে। রাত আটটার দিকে সেই বাসায় যাওয়ার পর নিরাপত্তা কর্মী ইকবাল হোসেন বলেন, মামুনুল হকের পরিবারের কেউ এখন বাসায় নেই।

 

তিনি জানান, মামুনুল হক বাসা থেকে বের হয়েছেন সকাল নয়টার দিকে। আর তার স্ত্রী ও সন্তানরা বের হন বিকালের দিকে। তারা কোথায় যাচ্ছেন, সেটা বলে যাননি।

 

মামুনুল হকের স্ত্রীর মোবাইল নম্বর পাওয়া না গেলেও তার বড় ছেলের একটি নম্বর পাওয়া গেছে, যেটিতে কল করলে বন্ধ পাওয়া যায়।

 

মামুনুলের আর কোনো স্ত্রী আছে কি না, এমন প্রশ্নে তার বাড়ির নিরাপত্তারক্ষী ইকবাল হোসেন কিছু বলতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here