Home জাতীয় লকডাউনে বন্ধ থাকবে অফিস-মার্কেট, খোলা থাকবে শিল্প-কারখানা

লকডাউনে বন্ধ থাকবে অফিস-মার্কেট, খোলা থাকবে শিল্প-কারখানা

0
67

নজর২৪, ঢাকা- দ্রুত বেড়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সোমবার (৫ এপ্রিল) থেকে সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা।

 

শনিবার (৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

 

ফরহাদ হোসেন বলেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দুই তিন দিনের মধ্যে সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য। সেক্ষেত্রে লকডাউন চলাকালে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে যেন তারা কলকারখানায় কাজ করতে পারে।’

 

প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের চলাফেরা যাতে কমাতে পারি সেজন্য আমরা আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিচ্ছি। আমাদের জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস খোলা থাকবে।’

 

তিনি বলেন, ‘লকডাউনের মধ্যে শিল্পকারখানা খোলা থাকবে, সেখানে একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে যাতে শ্রমিকরা কাজ করেন- সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে তো আবার গত বছরের মতো শ্রমিকদের বাড়ি যাওয়ার ঢল শুরু হয়ে যাবে।’

 

‘এছাড়া সরকারি ও বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। সব ধরনের মার্কেট বন্ধ থাকবে।’

 

এর আগে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে লকডাউন বিষয়ক সরকারের সিদ্ধান্তের কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here