Home আন্তর্জাতিক ২৬ মার্চকে ওয়াশিংটনে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

২৬ মার্চকে ওয়াশিংটনে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

0
87

নজর২৪ ডেস্ক- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’তে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বোর্জার এই ঘোষণা দেন।

 

শুক্রবার (২ এপ্রিল) ওয়াশিংটন অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাহ আলম খোকনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটন ডিসি’র মেয়র মোরিয়েল বাউসার ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছেন। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

 

এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহনশীল, বহুদলীয়, মধ্যপন্থী দেশ হিসেবে চিহ্নিত করেছে, যেটি বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছে, যার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।

 

মেয়র বাউসার স্বাক্ষরিত ওই ঘোষণাপত্রে বলা হয়, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিল সেটি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং রূপান্তরিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here