Home দেশের খবর ঢাকা মধুপুরে ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

মধুপুরে ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

0
70

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুরের ধানক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

 

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিমপাড়ার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পলিমা বেগম (৪০) নামের ওই নারী ধলপুর গ্রামের বাসিন্দা।

 

এ ব্যাপারে মধুপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ফরিদ জানান, পলিমা বেগম তিন সন্তানের জননী। কয়েক মাস আগে স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। তার দুই মেয়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে। এক ছেলেকে নিয়ে তিনি বাড়িতেই থাকতেন।

 

কয়েকদিন আগে ছেলে আত্মীয় বাড়িতে যাওয়ায় তিনি একাই বাড়িতে ছিলেন। বৃহস্পপিতবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ বাড়ির পাশে একটি ধানক্ষেতের সেচের নালায় ফেলে রাখেন। এরপর স্থানীয়রা সকালে লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

 

তিনি আরো বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here