রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় পানিতে ডুবে মোস্তাকিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। মোস্তাকিন জালশুকা গ্রামেরই তোতা মিয়ার ছেলে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিলো। পরে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে ওই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় শিশুটিকে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
