শাহজাদপুরে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: প্রত্যান্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শাহজাদপুর উপজেলায় হাবিবুল্লাহ নগর ইউনিয়নে নিজাম উদ্দিন রতনকান্দি উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (৩১ মার্চ) সকালে ফিতা কেটে এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ড. মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন সিরাজগঞ্জ (দ্বায়িত্বপ্রাপ্ত) ড. আশরাফুল নাহার।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, ডি.পি.এম-সি.বি.এইচ.সি. ঢাকা ড. ফারুক হোসাইন, প্রশিক্ষন কর্মকর্তা (সিবিএইসি স্বাস্থ্য সেবা বিভাগ) মোঃ শামীম রোজা, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *