Home দেশের খবর শেরপুরের সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেরপুরের সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
148

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর ভারতীয় সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ৩১ মার্চ বুধবার দুপুরে সীমান্তবর্তী উপজেলা ১নং সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।

 

ওই যুবক সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকার মো: হারুন মিয়া ওরফে হারুন গাড়িয়ালের ছেলে মাহবুবুর রহমান বিপ্লব (৩৫)।

 

ওই যুবকের পিতা হারুন মিয়া জানান, ৩১ মার্চ বুধবার সকালে আমার ছেলে কয়েকজন দিন মজুরকে নিয়ে ভারতীয় সীমান্তে কাকরলের সবজি ক্ষেতে কাজ করছিল। হঠাৎ বিএসএফ এসে আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজিবিকে সংবাদ দিলে তাহারা বিএসএফ এর সাথে কথা বলে কিন্তু আমার ছেলেকে তাহারা ফেরত দেয়নি।

 

বিএসএফ কেন আটক করেছে এমন প্রশ্নে হারুন মিয়া জানান, কে বা কাহারা সীমান্তের তার কাটা কেটে ফেলেছে। এখন আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে।

 

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, আমরা শুনেছি বিপ্লব নামে একজন বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here