Home আলোচিত কীর্তন হলো বাঁধা দিল না, ওয়াজে কেন বাঁধা: কাদের মির্জা

কীর্তন হলো বাঁধা দিল না, ওয়াজে কেন বাঁধা: কাদের মির্জা

0
75

নজর২৪, নোয়াখালী- স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ করার অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘আমি কেন পারমিশন দিলাম? আজ মুসলিম সম্প্রদায়ের কাছে আমাকে হেয় করার জন্য ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে।’

 

বুধবার (৩১ মার্চ) বসুরহাট বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

 

মেয়র বলেন, ‘শুধু ওয়াজ বন্ধ করে ক্ষ্যান্ত হচ্ছে না। আমি বসুরহাট প্রথম শ্রেণীর পৌরসভার মেয়র, আজকে সাধারণ পুলিশ অফিসার দিয়েও আমাকে অপমান করাচ্ছে। নানাভাবে লাঞ্ছিত করা হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘আজকে কেন ওয়াজ বন্ধ করেছে? আপনারা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হোন। কী জন্য ওয়াজ বন্ধ করা হয়েছে, জবাব দিতে হবে। এখানে ওয়াজের সঙ্গে যারা জড়িত ছিলেন, কেন আপনাদের ওয়াজ বন্ধ করা হয়েছেন? লিখিত নিন। সেই লিখিত জবাব প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, মন্ত্রীর কাছে পাঠাবো।’

 

আবদুল কাদের মির্জা বলেন, ‘কেন ওয়াজ বন্ধ করা হলো? কীর্তনের দিন কীর্তন হলো, আমি সেখানে গেলাম। সেখানে অনেকক্ষণ ছিলাম। কিন্তু সেখানে বাধা দিলো না। ওয়াজ কেন বন্ধ করলো? এভাবে নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিচার একদিন কোম্পানীগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ করবে।’

 

কাদের মির্জা বলেন, এই ইউএনও, ওসি, তদন্ত অফিসার ওবায়দুল কাদেরের সহযোগিতা এখানে আছে। আজকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য তারা এই কাজ করছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিচার আল্লাহ একদিন করবে। আল্লাহর বিচার বড় বিচার।

 

তিনি বলেন, জনতার আদালতে হবে। কেন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করল। আমি এটার বিচার চাই। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই— কেন ওয়াজ বন্ধ করা হলো? এটার বিচার আমি চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here