Home জাতীয় সরকারের অধীনে কওমি ছাত্ররা আর পরীক্ষা দিবে না: মামুনুল হক

সরকারের অধীনে কওমি ছাত্ররা আর পরীক্ষা দিবে না: মামুনুল হক

0
129

নজর২৪, ঢাকা- দেশের কওমি মাদ্রাসাগুলোর সরকার স্বীকৃত বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে ছাত্ররা কোনো পরীক্ষা দিতে চায় না বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

 

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে মামুনুল হক তার ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে ছাত্রদের দাবি তুলে ধরে তিনি বলেন, যে সরকার কওমি ছাত্রদের হত্যা করতে পারে সেই সরকারের অধীনে কওমি ছাত্ররা কোনো পরীক্ষা দিবে না।

 

মামুনুল হক বলেন, ছাত্রদের পরীক্ষা বর্জনের আরও অনেক যুক্তি আছে তা হলো, যে সরকার এরকম আচরণ করতে পারে সেই সরকারের অধীনে পরীক্ষা দেয়া কোনোভাবেই কাম্য নয়। আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে তা দিয়ে তেমন কোন ভাল চাকরি পাওয়া যায় না। তাহলে আমরা কেন এই সনদের জন্য সরকারের অধীনে পরীক্ষা দিব। তাই আমরা সরকারের অধীনে সকল পরীক্ষা বর্জন করলাম’।

 

মামুনুল হক বলেন, ‘আমাদের প্রতিপক্ষ ভারতের প্রধানমন্ত্রী ছিলো না, আমাদের প্রতিপক্ষ ছিলো ব্যক্তি নরেন্দ্র মোদি। যদি ব্যক্তি মোদি না এসে ভারতের অন্য কেউ আসতো তাহলে আমাদের কোনো প্রকার সমস্যা ছিলো না। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলান এই খুনি এবং মুসলমানের রক্তে রঞ্জিত মোদিকে বাংলাদেশে আসা কোনোভাবেই মেনে নিতে পারেনি। যার ফলে হেফাজতে ইসলাম মোদির আসার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করে’।

 

তিনি বলেন, চট্টগ্রামের বৃহৎ মাদ্রাসা হাটহাজারীতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশে অংশ নেয় সেই মাদ্রাসার সকল ধর্মপ্রাণ মুসলমান ছাত্রসহ মাওলানারা। কিন্তু সেখানে সরকারি হেলমেট লীগ বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আক্রমণ চালায়। সেখানে গুলি করে ৪টি তাজা প্রাণ কেড়ে নেয়।

 

তিনি আরও বলেন, চট্টগ্রামে খুন হওয়ার জের ধরেই সারা বাংলার সকল ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ সমাবেশ শুরু করে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায়ও বিক্ষোভ সমাবেশ করলে সরকারি হেলমেট বাহিনী এবং সরকারি প্রশাসন সেই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে গুলি চালানো শুরু করে। সেখানেও ১৩টি তাজা প্রাণ কেড়ে নেয় তারা।

 

হেফাজতের যুগ্ম মহাসচিব বলেন, শহীদ হওয়া সকল মুসলিম ভাইয়ের দায় হেফাজতে ইসলামের নয় বরং এর দায় সরকারের। সরকারের বাহিনীর গুলিতেই সবগুলো তাজা প্রাণ ঝড়েছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা নির্বিচারে পাখির মত গুলি করে ছাত্রদের হত্যা করেছে। তাই আমরা এই সরকারের অধীনে সকল প্রকার পরীক্ষা বর্জনসহ তাদের দেয়া স্বীকৃতিও ফিরিয়ে দিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here