নাগরপুরে মাস্ক ব্যবহার না করায় পথচারীদের জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- মহামারি করোনা ভাইরাসরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন ও জনসাধারণকে সচেতন করতে টাঙ্গাইলের নাগরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে পদ্মা ক্লিনিকের সামানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ সময় বাজারে আগত মাস্কবিহীন জনসাধারণ মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, করোনার সংক্রমণ বাড়ায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরপুর থানার সহযোগিতায় এ অভিযান চালানো হয়। করোনা সংক্রমণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কবিহীন পথচারীদের দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নাগরপুর থানা পুলিশ ও উপজেলার ইউএনও অফিসের ষ্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *