বুধবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক

নজর২৪, ভোলা- দেশব্যাপী হেফাজত ইসলামের গত রোববারের (২৮ মার্চ) ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন সময় ভোলায় ১০ জনকে আটক করছে পুলিশ। উক্ত আটকৃতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে বুধবার (৩১ মার্চ) সকাল-সন্ধ্যা ডাকা দিয়েছে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি।

 

সোমবার (২৯ মার্চ) দুপুর ১২ টার দিকে ভোলা শহরের খলিফা পট্টি জামে মসজিদে ভোলার সর্বস্তরে জনগণ ও উলামায়ে কেরাম এর উপস্থিততে উক্ত কর্মসূচি ঘোষণা করেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা বশির উল্লাহ্।

 

মাওলানা বশির উল্লাহ্ বলেন, গত রোববার (২৮ মার্চ) দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনের সময় ১০ জনকে অহেতুক আটক করেছে পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অভিযান চালিয়েছে।

 

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের ভোলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে বুধবার ভোলাতে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। তিনি ভোলার সকল স্তরের জনগণকে শান্তিপূর্ণ হারতালে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দীন ফারুকী, যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা ইউসুফ আদনান, মাওলানা আব্দুল মোমিন প্রমুখ।

 

তবে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, হরতালের সমর্থনে পুলিশের গাড়িতে আগুন দেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে ভোলার আলীনগর মাদরাসা বাজার এলাকা থেকে চারজন হেফাজতকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বি-স্ফো-রক দ্র-ব্য আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *