Home ফিচার ৫০ শতাংশ জনবলে চলবে অফিস-কারখানা, গণপরিবহনে থাকবে অর্ধেক যাত্রী

৫০ শতাংশ জনবলে চলবে অফিস-কারখানা, গণপরিবহনে থাকবে অর্ধেক যাত্রী

0
101

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এ ১৮ দফা নির্দেশনা সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা দুই সপ্তাহ বলবৎ থাকবে।

 

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প কারখানাগুলো ৫০ শতাংশ জনবল দিয়ে পরিচালনা করতে হবে। তবে গর্ভবতী/অসুস্থ/ বয়স ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা/ কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার

 

নির্দেশনায় বলা হয়েছে, কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

 

নির্দেশনায় আরও বলা হয়, সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

 

পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।

 

নির্দেশনায় বলা হয়, সংক্রমণে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে। প্রয়োজনে বন্ধ রাখতে হবে। এছাড়াও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here