Home জাতীয় জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর বাসার বাইরে যাওয়া যাবে না

জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর বাসার বাইরে যাওয়া যাবে না

0
72

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মানুষের চলাফেরা ও লোক সমাগমের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এজন্য ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

 

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। এসব নির্দেশনা বাস্তবায়নের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

 

পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।

 

নির্দেশনায় বলা হয়, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here