Home দেশের খবর ঢাকা মির্জাপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

0
99

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে সজীব চন্দ্র দাস নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫মার্চ) রাত ৩টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ওই গ্রামের শঙ্কর চন্দ্র দাসের ছেলে সজীব চন্দ্র দাস (১৮), সে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

 

নিহতের পরিবার ও পুলিশ সুত্র জানায়, গতকাল খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় সজীব। সকালে ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সজীবের লাশ দেখতে পায় তার মা মমতা চন্দ্র দাস।

 

পরে তার ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। কি কারণে সজীব আত্মহত্যা করেছে এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।

 

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here