Home দেশের খবর তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ

তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ

0
107

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শেরপুরের নকলায় মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল নকলা উপজেলা, শহর ও কলেজ শাখার সদস্য ও নেতৃবৃন্দগন।

 

বুধবার (২৪ মার্চ) দুপুরে শহরের সরকারি হাজী জালমাহমুদ কলেজ চত্বরে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।

 

নকলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার এর সভাপতিত্বে ও নকলা শহর ছাত্র দলের সদস্য সচিব আসাদুজ্জামান (আসাদ) এর সঞ্চালনায় মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নকলা উপজেলা ছাত্র দলের সিনিয়ার যুগ্ন আহ্বায়ক মাজাহারুল ইসলাম বাবু।

 

উপজেলার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন খোকন, রফিউজ্জামান লিখন, মঈনুল হাসান মোহন,কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ শরিফুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন মিয়া, সদস্য বাঁধন সরকার সহ ইউনিয়ন, শহর ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা সমাবেশে তাদের বক্তব্যে বলেন, সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত একটি মামলায় নোয়াখালীর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তারা আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা, কারণ তিনি এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here