মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
(২৪ মর্চ) বুধবার সকাল ১০টা থেকে গোপালপুর বাজারের বিভিন্ন এলাকায় তামাকপট্রি থেকে সুতি কালিবাড়ী পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।
ফুটপাত দখলমুক্ত করতে ১০দিন আগে মাইকিং করা হলেও এতে কর্নপাত না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম। এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এসময় সহযোগিতা করেন রোবার স্কাউট বৃন্দ।
