Home জাতীয় ‘নামসর্বস্ব ছাত্র সংগঠনগুলো দেশে পাকিস্তানের রাজত্ব কায়েম করতে চায়’

‘নামসর্বস্ব ছাত্র সংগঠনগুলো দেশে পাকিস্তানের রাজত্ব কায়েম করতে চায়’

0
78

নজর২৪, ঢাকা- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, দেশে নামসর্বস্ব কিছু ছাত্র সংগঠন রয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০ থেকে ৩০ জন নিয়ে এসে আন্দোলন করেন। তাদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪০ বছরের উপরে।

 

তারা পাকিস্তানের কাছে টাকা খেয়ে পাকিস্তানের রাজত্ব কায়েম করতে চায়। তবে আমরা কোনো ষড়যন্ত্র কায়েম করতে দিবো না।

 

মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসি বিরোধী রাজু ভাস্কর্যে আয়োজিত ছাত্রলীগের আনন্দ র‌্যলীর সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, তখন তাদের চুলকানি বেশি হয়ে গেছে। আজকে যখন আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে আসছেন, তখন এই সংগঠনগুলো চক্রান্ত শুরু করেছে। তবে চক্রান্ত করার কোনো সুযোগ তাদের দেয়া হবে না।

 

এর আগে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দিতে থাকেন।

 

এ সময় তিনি ‘ছাত্রদলের গুণ্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’; ‘শিবির ধরো, জবাই করো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানে চলে যা’—এসব স্লোগান দিতে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here