Home আলোচিত কোন ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে নিজে বাইক চালিয়ে সচিবালয়ে মাশরাফি

কোন ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে নিজে বাইক চালিয়ে সচিবালয়ে মাশরাফি

0
89

স্পোর্টস আপডেট ডেস্ক- ক্রিকেটের পাশাপাশি মোটরসাইকেল প্রীতি রয়েছে মাশরাফি বিন মর্তুজার। ২২ গজের পাশাপাশি সময়-সুযোগ পেলে রাস্তায়ও ঝড় তুলেন ‘নড়াইল এক্সপ্রেস’।

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর দীর্ঘদিন ধরে ক্রিকেটে অনিয়মিত মাশরাফি। তারমধ্যে নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় তার কাঁধে দায়িত্বও বেড়েছে ঢের।

 

এদিকে রাজধানীতে জ্যাম যেন নিত্যনৈমত্তিক ব্যাপার। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় সাধারণ কর্মজীবি মানুষদের। এবার সেই সাধারণ মানুষদের কাতারে দেখা গেলো মাশরাফিকে। কোনো প্রকার ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে মোটরসাইকেলে চড়ে সচিবালয়ে গেলেন দেশের ক্রিকেটের অন্যতম নায়ক।

 

কমলা রঙের পাঞ্জাবি, কালো হেলমেট পরে জ্যামের মধ্যে বাইকের ড্রাইভিং সিটে বসা মাশরাফির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে তার পেছনে বসা আরেকজন। জ্যামের মধ্যে বাইকে বসে যেন ‘অপেক্ষার প্রহর’ গুণছেন দু’জনে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফীর ছোট ভাই মোরসালিন মুর্তজা দু’টি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নড়াইলের উন্নয়নের জন্য সচিবালায়ের উদ্দেশে। চেনা যায়?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here