Home জাতীয় ‘নিজেদের নারী মনে করবেন না’, নারী পুলিশ সদস্যদের আইজিপি

‘নিজেদের নারী মনে করবেন না’, নারী পুলিশ সদস্যদের আইজিপি

0
56

নজর২৪ ডেস্ক- নারী পুলিশ কর্মকর্তারা যেন নিজেদের নারী নয়, কর্মকর্তা হিসেবে দাবি করেন, সেই আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

 

নারী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‌‌‘নিজেদের নারী বলে মনে করবেন না। কর্মকর্তা হিসেবে দাবি করবেন।’

 

সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে জেন্ডার রেসপনসিভ পুলিশিং: অ্যান অ্যাপ্রোচ অফ বাংলাদেশ পুলিশ অ্যান্ড বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) আয়োজিত এ অসুষ্ঠানে আইজিপি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় বাস্তবায়নে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

 

তিনি বলেন, ‘এখন থেকে পুলিশে নিয়োগের সংখ্যা নয়, যোগ্যতা নিশ্চিত করা হবে। সেই সাথে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগে আলাদা নিয়োগ দেওয়া হবে।’

 

আইজিপি বলেন, ‘বাংলাদেশে নারী পুলিশের সংখ্যা ৭ শতাংশ। জাপানেও ৭ শতাংশ। সুইডেনে ৯ শতাংশ। ২০১৫ সালের মধ্যে ১১ শতাংশ করতে চেয়েছিলাম, হয়নি। তবে শিগগিরই তা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here