মির্জাপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (২১মার্চ) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার পৌরসদরের বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছেন নিহত ব্যক্তির বয়স (৩৪) হবে।

 

এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম।

 

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, উদ্ধারকৃত ব্যক্তির মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *