সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ৩নং বেরীবাইদ ইউনিয়নে প্রথমবারের মতো পর্দা উঠলো চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১। বটতলা স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।
রবিবার (২১ মার্চ) সকালে বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।
বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মনকে ভাল রাখে। যুব সমাজকে ভাল রাখতে এরূপ আয়োজনের কোন বিকল্প নেই।
আমি চেয়ারম্যান হিসেবে নয়, এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। রাজনীতির সাথে সমাজ সেবার কোন সম্পর্ক নেই। ভাল কাজের মন থাকলেই সকল কিছু সম্ভব। ইনশাআল্লাহ টুর্নামেন্টটির আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলছত্র শাখার ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সাবেক সভাপতি মতিয়ার মিয়া, ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল কাদের, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনার প্রধান আজগর আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মাগন্তীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলোঃ বটতলা স্পোর্টিং ক্লাব, ফৈটামারী একাদশ, জলছত্র প্রেসিঃ ক্লাব, টার্গেট বাজার স্পোর্টিং ক্লাব, নিরালা স্পোর্টিং ক্লাব, মজিদ বাজার স্পোর্টিং ক্লাব, গোবুদিয়া সিনিয়র একাদশ, গোবুদিয়া জুনিয়র একাদশ।
