Home দেশের খবর চট্টগ্রাম কিশোরী পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, শ্বশুরকে গণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরী পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, শ্বশুরকে গণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ

0
92

আবদুল্যাহ রিয়েল, ফেনী প্রতিনিধি- সোনাগাজীতে এক কিশোরী পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মানিক মিয়া নামে এক শ্বশুরকে গণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

রোববার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ, ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. ওমর ফারুক (২২) প্রেমের সম্পর্কের জেরে সোনাগাজী উপজেলার চরলামছি গ্রামের এক দিনমজুরের কন্যা নবম শ্রেনির এক শিক্ষার্থীকে স্ট্যাম্পের মাধ্যমে বিয়ে করেন। গত ২২ জানুয়ারি তাদের এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে ফারুক তার শ্বশুর বাড়িতে অবস্থান নেয়।

 

গত ১৭ মার্চ ফারুক শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনা জানার পর ফারুকের পিতা মো. মানিক মিয়া তাদের বিয়ের সম্পর্ক মেনে নেবেন বলে শনিবার রাত ১০টার দিকে ছেলের শ্বশুর বাড়িতে যান। রাত একটার দিকে শ্বশুর মানিক মিয়া পুত্রবধূর শয়ন কক্ষে ঢুকে কিশোরী পুত্রবধূকে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরী বধূর আত্মচিৎকারে তার পিতা-মাতাসহ প্রতিবেশীরা ছুটে এসে শ্বশুর মানিক মিয়াকে আটক করে গণপি’টুনি শুরু করে।

 

সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মানিক মিয়াকে আটক করে। সে পেশায় একজন পিকআপ চালক। তার ছেলে ওমর ফারুক একজন দিনমজুর। এ ব্যাপারে কিশোরী বধূর মা বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here