টাঙ্গাইলে করোনার সংক্রমণ ঠেকাতে আবারও মাঠে নেমেছে পুলিশ

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধ করেছে জেলা পুলিশ।

 

রোববার (২১ মার্চ) শহরের নিরালার মোড়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও জনসাধারণদের সচেতন করতে মাইকিং করা হযেছে।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, মো. শফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

 

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনাভাইরাসের টিকা গ্রহণের পর অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক ব্যবহার না করেই চলাচল করায় কয়েকদিন যাবত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী নির্দেশনা ও আইজিপির নির্দেশে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। সারাদেশের ন্যায় জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষকে উদ্বুদ্ধ করছি। হাট, বাজার, বাসস্ট্যান্ড, মসজিদসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে জনসাধারণদের সচেতন করছি।

 

তিনি আরো বলেন, বিগত দিনেও করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করছে। ভবিষ্যতেও করোণা নিয়ন্ত্রণে কাজ করে যাবে।

 

এ সম্পর্কিত আরও সংবাদ পড়ুন-

‘লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার’

 

নজর২৪, ঢাকা- মহামারি করোনা সংক্রমণ বাড়লেও এখনো লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষে নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানীং করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারণ মানুষজন বেড়াতে যাচ্ছেন। কক্সবাজার, বান্দরবান যাচ্ছেন। বিয়ে, পিকনিক ও ওয়াজ মাহফিল হচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজার প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। এ সব কারণে করোনার সংক্রমণ বাড়ছে।

 

জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ করোনামুক্ত হবে না। তাই দেশকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

 

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। স্বাস্থ্য বিধি মেনে চলুন। না হলে মোবাইল কোর্টের জরিমানার মুখে পড়বেন।

 

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ওষুধ ও ভ্যাকসিনই দেশে তৈরি হয়। ওষুধের মতো ভ্যাকসিনও দেশে তৈরির চেষ্টা হচ্ছে। আমরা একটি কারখানাও দেখেছি। দেশেই করোনার টিকা উৎপাদনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সেদিকে আগাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *