পঞ্চগড়ে ‘ওয়ালটন ডে’ পালিত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: দেশের জনপ্রিয় মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন’র জন্মদিন উপলক্ষ্যে পঞ্চগড়েও উদযাপিত হয়েছে ওয়ালটন ডে।

 

এ উপলক্ষ্যে শনিবার পঞ্চগড় কলেজ রোডে অবস্থিত ওয়ালটন প্লাজায় কেক কেটে দিবসটি উদযাপন শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

এতে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আককাস আহমদ, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সৈয়দ মেহেদী হাসান, সদর থানার উপ-পরিদর্শক জুয়েল ইসলাম, ওয়ালটন কর্মকর্তা মোজাহার হোসেন রাসেলসহ ওয়ালটনের কর্মী, ডিলার, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেয়।

 

জানাগেছে, প্রায় দুই যুগ আগে এই দিনে বাংলাদেশী টেক-জায়ান্ট ওয়ালটনের পথচলা শুরু হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটি পঞ্চগড়ে কার্যক্রম শুরু করে।

 

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সৈয়দ মেহেদী হাসান জানান, দিবসটি উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে শহরের কোন এক এতিম খানায় এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *