Home দেশের খবর ঢাকা নাগরপুরে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাগরপুরে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
136

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে কেক কেটে দিবসটির সূচনা করা হয়।

 

পরে সকালে উপজেলা প্রশাসনের বঙ্গ-বন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন-উপজেলা ও থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 

এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

 

শ্রদ্ধা জ্ঞাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মশরুর, নাগরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।

 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here