মির্জাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতার স্মরণে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে মুক্তির মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

বুধবার (১৭মার্চ) সকালে উপজেলা মিলনাতয়নে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, ওসি মোহাম্মদ রিজাউল হক প্রমুখ।

 

অপরদিকে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার স্মরণে পুষ্পস্তবক অর্পণ, ১০১ পাউন্ড কেক কাটা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

 

সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধামোশারফ হোসেন মনি, তিন সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক জহিরুল হক, ত্রাণ সম্পাদক সোহেল রানা।

 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, অ্যাডঃ সোহেল আহমেদ মল্লিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *