Home দেশের খবর শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

0
189

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে।

 

বুধবার (১৭ মার্চ) সকাল সারে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

 

এসময় তিনি শিশুদের সাথে নিয়ে কেক কাটেন এবং বিদ্যালয় প্রঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধন করেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষথেকে পথ শিশুদের মাঝে তৈরী পোশাক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন।

 

উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গাড়াদহ ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার প্রমূখ, তৌহিদুল রহমান এ্যাপোলো, মাসুদ হাসা খান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here