Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে জাতির জনকের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ভূঞাপুরে জাতির জনকের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
70

তৌফকিুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

 

বুধবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী কর্মসুচির মধ্যে ছিল তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল, এতিম খানায় উন্নত খাবার পরিবেশন ও পুরস্কার বিতরণ।

 

উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, মনিরুল ইসলাম বাবু, অফিসার ইনচার্জ আব্দুল ওহাব।

 

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মহী উদ্দিন আহম্মেদ প্রমুখ। এ ছাড়া আ‘লীগ ও তার অংগ সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী কর্মসুচি পালন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here