পঞ্চগড়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক সড়ক দূর্ঘটনায় তাজুল ইসলাম (৩০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ছাত্র ও সুফিয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

নিহত হাফেজ ছাত্র তাজুল পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী গাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। এবং নিহত সুফিয়া বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মীরপাড়া গ্রামের রইসুল করিমের স্ত্রী।

 

রোববার (১৪ মার্চ) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নিজবাড়ী জাতীয় মহাসড়কে ও বোদা পৌরসদরের বোদা-দেবীগঞ্জ সড়কের ওয়াই মোড়ে এই দূর্ঘটনাগুলো ঘটে।

 

স্থানীয়রা জানায়, নিহত তাজুল চট্রগ্রামে একটি মাদ্রাসায় হাফেজিয়া পড়াশোনা করে। এর আগে ভজনপুর নিজবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করায় দুপুরে শিক্ষকসহ পরিচিতদের সাথে সাক্ষাত করতে আসে।

 

এর মাঝে বিকেলে মাদ্রার সামনে মহাসড়কের কিছুটা দূরে মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক রাস্তা থেকে নেমে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ছাত্র তাজুল। স্থানীয়রা ঘটনার পর ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

 

এদিকে, একই দিনে জেলার বোদা উপজেলায় বালুবাহী ট্রাক্টটর ও অটোবাইক মুখোমুখি সংঘর্ষে সুপিয়া খাতুন নামের ওই নারী ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর আহত হন নিহত সুপিয়ার স্বামী রইসুল করিম (৭০), অটোবাইক চালক জসিম উদ্দিন (৪০), অটোবাইক যাত্রী দুলাল সরকার (৫০)।

 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *