Home জাতীয় ‘পুত পুত’ আন্দোলনে বিজয়ী হওয়া যাবে না: মান্না

‘পুত পুত’ আন্দোলনে বিজয়ী হওয়া যাবে না: মান্না

0
110

নজর২৪ ডেস্ক- যার যে রাজনীতি, সেটা স্পষ্ট করে লড়াইয়ে নামতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ মিলনায়তনে ‘উপনির্বাচন-নির্বাচন কমিশন ও বর্তমান সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তৃণমূল নাগরিক আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পরিকল্পনা ও ছক ছাড়া কোনো আন্দোলনে বিজয়ী হওয়া যায় না। তাই যার যে রাজনীতি সেটি স্পষ্ট করে গণতন্ত্রের জন্য লড়াইয়ে নামতে হবে। যাদের দয়া-মায়া নাই তাদের বিরুদ্ধে ‘পুত পুত’ করে আন্দোলনে বিজয়ী হওয়া যাবে না। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে রাজপথে।’

 

তিনি বলেন, ‘পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক দলের ঐক্যের জন্য জনগণ অপেক্ষা করবে না। মানুষ পরিবর্তন চায়, সাহস করে রাজপথে নামতে হবে। ঘরে বসে আন্দোলনের কথা বললে হবে না। আন্দোলনের পটভূমি রচনা করতে হবে, নতুন পথের জন্য নতুন করে ভাবতে হবে।’

 

মান্না বলেন, ‘সাহস করে জনগণকে উজ্জ্বীবিত করে গণআন্দোলনের প্রস্তুতি নিয়ে রাজপথে নামার কোনো কিল্প নাই। বেগম জিয়া সরকারের অনুকম্পায় মুক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্যে কোনো প্রতিবাদ করতে পারছে না তার দল। কেন?’

 

উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সকল উপনির্বাচনে বিএনপি এককভাবেই অংশ নিচ্ছে। এতে বিএনপিরও যেমন কোনো লাভ হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এই সকল উপনির্বাচনে বিএনপি দুয়েকটি আসনে জিতলেও জনগণের কিছু আসে যায় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here