অভিনেত্রী-মডেল রোমানা গ্রেফতার

বিনোদন ডেস্ক- গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা (৪০)। সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময়য় স্বর্ণা ছাড়াও তার মা আশরাফুল ইসলাম শেইলি (৬০) ও ছেলে আন্নাফিকে (২০) গ্রেফতার করা হয়েছে।

 

রাতে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন-অর রশিদ।

 

এদিকে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমকে বলেন, সৌদি প্রবাসী এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে দায়ের হওয়া মামলায় রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করা হয়েছে।

 

তিনি বলেন, ভুক্তভোগী ওই প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, রোমানা ইসলাম স্বর্ণা প্রতারণার মাধ্যমে তাকে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন।

 

স্বর্ণার সঙ্গে ফেসবুকে ভুক্তভোগীর পরিচয় হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *