কক্সবাজারে তিন ‘ইয়াবা প্রতারক’ আটক

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাজারঘাটা থেকে তিন ইয়াবা পাচারকারী ও প্রতারককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১০ মার্চ) রাতে তাদের ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

ধৃত তিন ইয়াবা পাচারকারী হলো- কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকার আব্দুল করিমের পুত্র মো. শফিউর রহমান (২০), মৃত আবু তাহেরের পুত্র রমজানুল করিম রাকিব (৩২) এবং জাকের আহমেদের পুত্র মোঃ জয়নাল আবেদিন (৩০)।

 

অভিযানের নেতৃত্বে ছিলেন পরিদর্শক জীবন বড়ুয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালক সোমেন মণ্ডল জানান- ধৃত তিনজনই মূলত প্রতারক টাইপের ইয়াবা ব্যবসায়ী।

 

তারা ক্রেতাদের নিকট ইয়াবা সরবরাহের কথা বলা প্যাকেটের ভেতরে বালি ঢুকিয়ে দেয়। পুরো প্যাকেটে অল্প ইয়াবা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো তারা।

 

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মড়েল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

শাহীন মাহমুদ রাসে, কক্সবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *