শাহাদাত রাসেল চৌধুরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নোয়াখালীর সোনাইমুড়ী থানা।
রবিবার বিকালে সোনাইমুড়ী থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কেক কেটে শুরু করা হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে খালেদ ইবনে মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, অঙ্গজয় মারমা (সহকারী কমিশনার ভূমি), পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল (বাবু), বীর মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া, ভিপি মাহফুজুর রহমান সভাপতি সোনাইমুড়ী থানা কমিউনিটি পুলিশিং, মোঃ খলিলুর রহমান সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহবায়ক, দিদারুল ইসলাম নোবেল আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, দেলোয়ার হোসেন সুজন সভাপতি সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন এসময় উপজেলা থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ ও সোনাইমুড়ি থানায় কর্মরত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন বলেন ৭ই মার্চ আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন, যে দিনটি স্বাধীনতা সাংগ্রামের জন্য বাঙালি জাতীকে স্বাধীনতার দিক নির্দশনা এবং স্বাধীনতার ডাক দিয়েছেন।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো বাংলার দামাল ছেলেরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতির জন্য যে অসামান্য অবদান রেখেছেন তারই ফলশ্রুতিতে এসেছে আমাদের স্বাধীনতা।
জাতীর পিতার প্রতি আজকের দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এবং এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
