শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও কেরাত প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যাপিটেশন প্রাপ্ত ৫টি এতিমখানার ছাত্র-ছাত্রী।
রবিবার (৭ই মার্চ) উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ বাংলা, ইংরেজি ও আরবিতে পাঠ, কোরআন তিলাওয়াত এবং সংগীত প্রতিযোগিতায় মোট ৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার।
জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ভাষণে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, শিক্ষকা শাম্মী আক্তার, কেরাত ও সংগীতে ছিলেন মুফতী আব্দুল্লাহ আল মামুন (ময়মনসিংহ) ও হাফেজ ক্বারি খলিলুর রহমান (কিশোরগঞ্জ)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার-ভাইজার আনোয়ার হোসেন ও শিল্পী মাছুম বিল্লাহ।
৭ই মার্চ উপলক্ষে এতিমখানা ছাত্র-ছাত্রীদের নিয়ে এমন ব্যতিক্রমী একটি উদ্যোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এ প্রজন্ম সঠিক ভাবে জানার জন্যই তিনি এই উদ্যোগটি নিয়েছেন।
তিনি আরও জানান এতিম ছাত্র-ছাত্রীরাও যেন সব বিষয়ে পারদর্শী হয়। এ বছর পাঁচটি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। তা হলো- উপজেলার চপই মতিয়া আক্তার এতিমখানা, কালিয়াপাড়া জামিয়াতুল মুসলেমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
রসুলপুর গাওসুল আজম এতিমখানা, নূরুল উলুম ফাইজুন্নেছা ফারকান্দা বালিকা এতিমখানা ও পাছদরিল্লা ছফিরিয়া এতিমখানা। এর মধ্যে চেম্পিয়ন হয়েছে চপই মতিয়া আক্তার এতিমখানা।
