Home দেশের খবর চট্টগ্রাম সোনাগাজীতে ভ্রাম্যমাণ ভ্যানে বিনামূল্যে ‘লাল সবুজের’ গাছের চারা বিতরণ

সোনাগাজীতে ভ্রাম্যমাণ ভ্যানে বিনামূল্যে ‘লাল সবুজের’ গাছের চারা বিতরণ

0
133

আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে সোনাগাজী থানা চত্তরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

 

ফেনী জেলার সোনাগাজী থানা চত্তরে বুধবার বেলা ১২ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম পলাশ।

 

কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন (ওসি) সাজেদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, থানার পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ ফেনী শাখার আহবায়ক আলী হাসান, সদস্য সাদ্দাম হোসেন, প্রিয়াস, আমজাদ, রাফি, রাজন শর্মা প্রমুখ।

 

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩৪ টি জেলায় ভ্রাম্যমাণ হেঁটে হেঁটে ৭২ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা ভ্রাম্যমাণ হেঁটে গ্রামের বিভিন্ন বাড়িতে উপহার দেওয়া হচ্ছে। প্রতি বছরের মত এ বছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here