আইনমন্ত্রীর উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিছিলকে কেন্দ্র করে আইনমন্ত্রীর উপস্থিতিতেই দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া সংঘর্ষের সত‌্যতা নিশ্চিত করেছেন।

 

দুই মেয়র প্রার্থীর মধ্যে একজন হলেন- কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও আরেকজন হলেন আসন্ন করবা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলা পরিষদে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই অনুষ্ঠানে মিছিল নিয়ে আসেন কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল এবং উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজের সমর্থকরা। মিছিল থেকে সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষের সময় আইনমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদস্থানে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *