শাহজাদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাদ্দাম হোসেন মানিক চাঁদ (৩২) নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত ৩ বছর পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

 

জানা যায়, তিন বছর পূর্বে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত মানিক চাঁদকে ১০ বছরের সাজা প্রদান করে। রায় ঘোষনার পর থেকে মানিক চাঁদ পলাতক ছিল, আমির চাঁদ শাহজাদপুর পৌর শহরের রুপপুর আজিজের মোড় এলাকার মৃত লালচাঁদ ব্যাপারীর ছেলে।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (৩ মার্চ) সন্ধায় ওয়ারেন্ট তামিলে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে পলাতক আসামী সাদ্দাম হোসেন মানিক চাঁদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম হোসেন মানিক চাঁদ কে বৃহস্পতিবার শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *