রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় কাভার্ড ভ্যানচাপায় শওকত আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত নওগাঁ জেলার সাপাহার থানার তাতুই গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, নওগাঁর সাপাহার থেকে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন শওকত। তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ চালকসহ কাভার্ড ভ্যান আটক করে।
