Home দেশের খবর ঢাকা মধুপুরের তিনদিন পর নিখোঁজ অটোচালকের লাশ জঙ্গল থেকে উদ্ধার

মধুপুরের তিনদিন পর নিখোঁজ অটোচালকের লাশ জঙ্গল থেকে উদ্ধার

0
88

মো. নূর  আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর থেকে গত তিনদিন পূর্বে নিখোঁজ হয়েছিলেন সাগর আহমেদ নামে এক অটোচালক যুবক। মঙ্গলবার (০২ মার্চ) রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

 

নিহত অটোচালক সাগর আহমেদ গোপালপুর পৌরসভার ভূয়ারপাড়া গ্রামের সমেশ মিয়ার ছেলে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গত শনিবার গোপালপুর থানাব্রিজ থেকে সাগর আহমেদ অটোতে ভাড়ার যাত্রী উঠিয়ে মধুপুর গিয়ে নিখোঁজ হন। পর দিন রবিবার (২৮ ফেব্রুয়ারি) সাগরের বাবা গোপালপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় ডায়েরি করেন।

 

মধুপুরের অরখোলার পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে সাগর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় গামছা ঢুকিয়ে চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here