Home প্রধান খবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

0
73

নজর২৪, ঢাকা-  কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃ-ত্যুসহ সব হ- ত্যা-র বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত নাগরিক সমাবেশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয়েছে।

বুধবার (৩ মার্চ) দুপুরে এই পদযাত্রা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেড দিয়ে তা আটকে দেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচী শেষ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এই পদযাত্রায় নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, ডাকুসর সাবেক ভিডি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড মহাসচিব কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি শুরু করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here