কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগের সব কার্যক্রম স্থগিত

নজর২৪ ডেস্ক- আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। দলীয় হাই কমান্ড এ নির্দেশ জারি করেছে।

 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, চলমান দলীয় শৃঙ্খলা পরিপন্থী পরিস্থিতির কারণে দলীয় হাই কমান্ডের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। এমনকি ফেসবুক লাইভে এসে দলীয় কোনও বিষয়ে বক্তব্য ও স্ট্যাটাস দেওয়া যাবে না। এ সিদ্ধান্ত ওই উপজেলায় দলের সব কমিটির নেতা-কর্মীদের জন্য প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *