চরমোনাই’র মাহফিল শুরুর আগেই কানায় কানায় ভরে গেছে পাঁচটি মাঠ

নজর২৪ ডেস্ক- বিশ্বের অন্যতম তৃতীয় বৃহৎ মুসলিম জমায়েত চরমোনাই’র ফাল্গুনের ৩ দিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হচ্ছে আজ (২৪ ফেব্রুয়ারী) বুধবার।

 

এদিন জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিল শুরু হবে। মাহফিল শেষ হবে শনিবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে।

 

ইতোমধ্যে মাহফিল প্রাঙ্গণে চরমোনাই অনুসারীরা পৌঁছেছেন। মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশ, স্থানীয় প্রশাসনসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন ময়দানে।

 

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য ও শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করীমের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক জানান, মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের জন্য ৩শ একর জমির ওপর মোট ৫টি মাঠ করা হয়েছে।

 

মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্নের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন। মাহফিলে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। নির্ধারিত মাঠের সামিয়ানার নিচে জায়গা নিতে ২-৩ দিন আগে এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রতিবছরই সামিয়ানা উপচে কয়েক কিলোমিটারের মধ্যে আশপাশের বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসুল্লিরা অবস্থান নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *