এমপি ছোট মনিরের উপহার; হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী আজিজ

মো.নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপির আন্তরিক সহায়তায় হুইল চেয়ার উপহার পেলেন প্রতিবন্ধী মো. আঃ আজিজ আলী। সে আলমনগর ইউনিয়নের বীর নলহারা গ্রামের আজাদ আলীর ছেলে।

 

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ থেকে তাকে এ চেয়ার উপহার দেয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক ও প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমূখ।

 

জানা যায়, সম্প্রতি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির গোপালপুর থেকে ভূঞাপুর যাওয়ার সময় পথে অসহায় ওই প্রতিবন্ধীকে দেখতে পান। পরে গাড়ী বহর থামিয়ে এমপি মহোদয় তার কাছে গিয়ে কৌশল বিনিময় শেষে তাকে একটি হুইল চেয়ার দেয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *