পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে চালক নিহত, পুলিশের মোটরসাইকেলে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি (অটোরিক্সা) খাদে পড়ে চালক তোফায়েল মিয়া (২২) নিহত হয়েছেন।

 

এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর বাগানবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

 

বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরও কিছু সিএনজি মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। প্রায় সময়ই হাইওয়ে পুলিশ সিএনজি অটোরিকশা আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *