অন্যের বউকে বিয়ে করায় নাসিরকে সাবেক প্রেমিকার অভিনন্দন!

ক্রিকেটার নাসির হোসেন বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেন। পরে ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। নাসিরের জীবনসঙ্গীনির নাম – তামিমা তাম্মি। পেশায় তিনি একজন কেবিন ক্রু।

 

তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

 

ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন।

 

তারপর সাবেক প্রেমিকা নাসিরের উদ্দেশ্যে হুমাইরাহ সুবাহ ফেসবুক পোস্টের ক্যাপসিনে লিখেন, ‘কিছুই বলার নেই’ বাই দ্যা ওয়ে ‘অভিনন্দন’। তবে ফিলিং মুডে সুবাহ দিয়েছেন ‘ব্যাড’। অর্থাৎ বিষয়টিকে খারাপভাবেই দেখছেন এই অভিনেত্রী হুমাইরাহ সুবাহ।

 

প্রসঙ্গত ২০১৮ সালে হু হুমাইরাহ সুবাহর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। দেশব্যাপী আলোচনার জন্ম দেয় বিষয়টি। ভিডিওতে সিরের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন সুবাহ। এরপরই আলোচিত মুখ হয়ে ওঠের সুবাহ। রীতিমতো চারটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। যদিও কোনোটাই এখনো মুক্তি পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *