অন্যের বউকে বিয়ে করে বিপাকে ক্রিকেটার নাসির

স্পোর্টস ডেস্ক- ‘ব্যাড বয়’ হিসেবে ক্রিকেটপাড়ায় আলাদা একটা পরিচয় আছে অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা স্পিনিং অলরাউন্ডার নাসির হোসেনের। সেটা অবশ্য নিজের বিভিন্ন ‘বিতর্কিত’ বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই। সম্প্রতি বিয়ে করেছেন আলোচিত এই ক্রিকেটার। তার বিয়ে নিয়েও শোনা যাচ্ছে নানা কথা।

 

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের খবর দিয়েছিলেন নাসির। সামাজিক যোগাযোগমাধ্যমে কনেসহ ছবি পোস্ট করে দোয়া চেয়েছিলেন ভক্তদের কাছে। কিন্তু নাসির যে আরেকজনের বউকে বিয়ে করে ফেলেছেন! সেই খবরই এখন পুরো ভাইরাল।

 

বিয়ে করে কোথায় সংসারে থিতু হবেন, না এখন উল্টো বিপাকে পড়ে গেলেন নাসির হোসেন।

 

জানা গেছে, নাসিরের স্ত্রী তামিমা তাম্মির এটি দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে করেছিলেন ২০১১ সালে। ছয় বছরের একটি কন্যাসন্তানও আছে।

 

শোনা যাচ্ছে, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া না করেই নাকি নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এ বিষয়ে আইনি সহায়তা চেয়েছেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান।

 

এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডিও (সাধারণ ডায়েরি) করেছেন তিনি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস গণমাধ্যমের কাছে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদ মাধ্যমের কাছে রাকিব হাসান দাবি করেন, ‘আইনগতভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি এখনও। তার আগেই নাসিরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তামিমা।’ রাকিব এরই মধ্যে জিডির কপি এবং তাদের কাবিন নামার কপি সংবাদ মাধ্যমের কাছে সরবরাহ করেছেন।

 

নাসির-তামিমার বিয়ের আনন্দের রেশে কাটতে না কাটতেই দৃশ্যপটে এসে হাজির হলেন তামিমার প্রথম স্বামী রাকিব। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নাসির এবং রাকিবের কথোপকথনের একটি অডিও ক্লিপ। ওই কথোপকথন থেকেই তামিমার প্রথম বিয়ের সত্যতা মেলে। নাসিরও স্বীকার করেন, সবকিছু জেনেই তামিমাকে বিয়ে করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *