আল-জাজিরার প্রতিবেদন সরাতে রাজি হয়েছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদন ও তথ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ সরাতে রাজি হয়েছে।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

তিনি জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়ার সঙ্গেও কথা হয়েছে। ফেসবুক আদালতের নির্দেশনা চেয়েছিল। আমরা আদালতের নির্দেশনা তাদেরকে দিয়েছি।ফেসবুক অফিশিয়ালি জানিয়েছে, তারা খুব দ্রতই আলজাজিরার প্রতিবেদনটি সরিয়ে নেবে।

 

এছাড়া ইউটিউব থেকেও সরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

 

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সরাতে এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক রিটের শুনানি হয় হাইকোর্টে। সেখানে আদালত আল জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সব ইন্টারনেট মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *