Home দেশের খবর চিরকুটে প্রেমিককে দায়ী করে কলেজছাত্রীর আত্মহত্যা

চিরকুটে প্রেমিককে দায়ী করে কলেজছাত্রীর আত্মহত্যা

0
76

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: চিরকুটে প্রেমিককে দায়ী করে বগুড়ায় জলি খাতুন (২১) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে শহরের কামারগাড়ি এলাকার একটি ছাত্রী নিবাস থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

মারা যাওয়া ছাত্রী সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের গণিত দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

 

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে শহরের কামারগাড়ি এলাকার মুগ্ধ ছাত্রী নিবাস থেকে জলি খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ছাত্রী নিবাসের ছাদের হুকের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন। তার মৃতদেহ উদ্ধারকালে ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেই কাগজে মৃত্যুর কারণ হিসেবে নিজের প্রেমিককে দায়ী করেছেন তিনি। তবে তদন্তের স্বার্থে প্রেমিকের নাম প্রকাশ করা হচ্ছে না।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিরকুটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

 

জলি খাতুনের পরিবার সূত্রে জানা যায়, তিনি আজিজুল হক কলেজের গণিত বিভাগে ভর্তি হওয়ার পর থেকে পাশেই কামারগাড়ি মুগ্ধ ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here