আল-জাজিরার প্রতিবেদন: ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি

নজর২৪, ঢাকা- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক প্রতিবেদনটির জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, হাঙ্গেরি প্রবাসী শায়ের জুলকারনাইন সামিসহ চার জনের বিরুদ্ধে মামলার আদেশের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

 

বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতের সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা ও বাদী পক্ষের আইনজীবী আব্দুল খালেক মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলাটির আবেদন করেন। বেলা ১১টা ৩০ মিনিটে আদালত বাদীর জবানবন্দি রের্কড করেন।

 

মামলার অপর আসামিরা হলেন-ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড রিপোর্টের সম্পাদক তাসনিম খলিল ও আল-জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তফা স্যোউয়াগ।

 

অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির বিষয়ে গতকাল বলেন, প্রধানমান্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানির বক্তব্য দিয়ে যড়যন্ত্র করেছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে যা রাষ্ট্রদ্রোহের সামিল।

 

এসব কারণ দেখিয়ে ১৮৬০ সালের দণ্ডবিধির ১২৪/১২৪(এ)/১৪৯,/৩৪ ধারায় মামলার আবেদনটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *