Home আলোচিত দ্বিগুণ ভোটে আ’লীগকে হারিয়ে ফের মেয়র বিএনপি প্রার্থী

দ্বিগুণ ভোটে আ’লীগকে হারিয়ে ফের মেয়র বিএনপি প্রার্থী

0
86

নজর২৪, সাতক্ষীরা- সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি। আওয়ামী লীগের প্রার্থী সেখানে হয়েছেন তৃতীয়।

 

রোববার উল্লেখযোগ্যসংখ্যক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনে ভোট নেয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

 

সন্ধ্যা সোয়া ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর ফলাফল ঘোষণা করেন।

 

পৌরসভায় ৩৭টি কেন্দ্রে ধানের শীষ নিয়ে তাজকিন চিশতি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট। নারকেল গাছ প্রতীক নিয়ে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু দ্বিতীয় হয়েছেন ১৩ হাজার ২২১ ভোট পেয়ে।

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের নাসেরুল হকের নৌকা প্রতীকে পড়েছে ১৩ হাজার ৫০ ভোট।

 

জেলা রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির বলেন, দিনভর শান্তিপূর্ণ নির্বাচন শেষে এ ফলাফল পাওয়া গেছে। এটি বেসরকারি ফলাফল। আগামীতে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here